রাজনৈতিক সমাবেশ
বরগুনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সাতক্ষীরায় জামায়াতের বিশাল জনসভা ৫ ডিসেম্বর, আসছেন আমির ডা. শফিকুর রহমান
আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াত। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশাল জনসভাকে স্মরণকালের সেরা সমাবেশে রূপ দিতে মাঠপর্যায়ে জোর তৎপরতা চালানো হচ্ছে।
সময় থাকতে সতর্ক হোন, নইলে বিপদে পড়বেন: অলি আহমেদ
সরকারকে সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, দিন শেষে সরকারের সব কর্মকাণ্ডের দায় তাঁর ওপরই বর্তাবে। বর্তমান সময়ে যারা তাঁর পাশে রয়েছেন, সংকট দেখা দিলে তাঁদের অনেকেই সরে যাবেন। তাই সময় থাকতে ভুল সংশোধনের পরামর্শ দিয়েছেন তিনি।
কুষ্টিয়া জিলা স্কুলে রাজনৈতিক সমাবেশের প্রতিবাদে মানববন্ধন
আগামী ৩১ অক্টোবর কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে ১১ দলীয় জোটের সমাবেশের কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় স্কুল প্রাঙ্গণে রাজনৈতিক কর্মসূচি আয়োজন না করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
জনগণের সঙ্গে গাদ্দারি করবেন না: নরসিংদীতে মামুনুল হকের হুঁশিয়ারি
নরসিংদীতে এক বিশাল নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের রায় মেনে নিতে হবে এবং তাদের সঙ্গে কোনোভাবেই গাদ্দারি করা যাবে না। অন্যথায় যেকোনো আত্মঘাতী সিদ্ধান্তের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বরগুনায় সন্ত্রাসের বিরুদ্ধে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বক্তারা যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিক দলের বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।